রোগ সারাতে যোগ। অর্ধ কুর্মাসন

 

যোগাসন কি এবং কত প্রকার কি কিWhat is yoga 

যোগ-ব্যায়ামের জন্য আসন অপরিহার্য। শাস্ত্রে অনেক লক্ষ লক্ষ আসনের কথা বলা হয়ে থাকলেও কিছু প্রধান আসন রয়েছে। সে সকল যোগাসন কি কি? আপনার জানা আছে কি? যদি না জানা থাকে তবে তা জেনে নিন।

যোগাসন কিঃ

পুরাকালে মুনিঋষিগণ  শরীরকে নীরোগ এবং কার্যক্ষম রাখার জন্য কতকগুলো আসনের নির্দেশ দিয়েছেন সেই সকল আসনকেই যোগাসন বলে। যোগসান বা যৌগিক ব্যায়াম মানব শরীরের স্নায়ুমণ্ডলীকে তথা দেহের অভ্যন্তরস্থিত যন্ত্রসমূহকে বিশেষভাবে পুষ্ট, সবল এবং কর্মক্ষম রাখতে পারে। যৌগিক আসনাদি নিয়মিত অভ্যাসে দৈহিক ক্ষয় রোধ হয়, শক্তি বৃদ্ধি পায়, শরীর রোগমুক্ত হয় এবং যৌবন এবং দৈহিক শক্তিকে দীর্ঘস্থায়ী রাখা সম্ভব হয়। যৌগিক ব্যায়াম মানসিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ সহায়ক। শরীরকে সুস্থ মানসিক শক্তি বৃদ্ধিতে যৌগিক ব্যায়ামের জন্য যে সকল আসন আবশ্যক সে সকল যোগাসন কত প্রকার কি কি?


অর্ধ কুর্মাসন  ardhakurmasana


পদ্ধতি : হাঁটু গেড়ে পায়ের পাতার ওপর বসুন। হাঁটু দুটি জোড়া থাকবে। বার হাত দুটি সোজা করে ওপরে তুলে নমস্কারের ভঙ্গিতে জোড়া করুন। হাত কানের সঙ্গে ঠেকে থাকবে। এর পর সামনে ঝুঁকে প্রণাম করুন। পেট বুক উরুর সঙ্গে এবং কপাল মাটিতে লেগে থাকবে। লক্ষ রাখেবন, নিতম্ব যেন গোড়ালির সঙ্গে লেগে থাকে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে মনে মনে কুড়ি থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গুনুন। তার পর হাত ওই অবস্থায় রেখে উঠুন। শবাসনে বিশ্রাম নিন। রূপ তিন বার অভ্যাস করুন।


উপকারিতা : অজীর্ণ, অম্বল, কোষ্ঠকাঠিন্য, পেটের অসুখ, আমাশয়, ডায়াবেটিস, ক্ষুধামান্দ্য, বাত, হাঁপানি, লিভারের দোষ কোলাইটিসে উপকারী।






কোন মন্তব্য নেই

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। কোনো প্রশ্ন বা মতামত থাকলে মন্তব্যের মাধ্যমে জানান। আপনার মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হবে।

Blogger দ্বারা পরিচালিত.